গুগলের ১০ টি ফিচারস মজাদার এবং অজানা তথ্য। আজ থাকছে প্রথম পাঁচটি ফিচার।
গুগলের ১০ টি ফিচারস মজাদার এবং অজানা তথ্য। আজ থাকছে প্রথম পাঁচটি ফিচার।
গুগলের কয়টি অব্যবহৃত এবং মজাদার ফিচারস সম্পর্কে আপনি জানেন?
আপনি যদি মনে করে থাকেন গুগলকে শুধু ব্যবহার করা হয় ইন্টারনেটে বিভিন্ন জিনিসের সন্ধান করতে, তবে আপনার ধারণা ভুল!
গুগল শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়। গুগলের এছাড়াও আরো অনেক মজাদার ফিচারস রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা অনেকেই অবহিত না। তাই আজকে আমরা গুগলের সবচেয়ে অব্যবহৃত এবং মজাদার ১০ টি ফিচার সর্ম্পকে জানবো।
১) এক্সপ্লোর দ্য গ্যালাক্সি
আমরা গুগল ব্যবহার করে আমাদের গ্যালাক্সির কোথায় কি আছে, সেগুলো সরাসরি দেখতে পারি এবং সেগুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণাও পেতে পারি। আমরা সম্পূর্ণ “মিল্কিওয়ে গ্যালাক্সি” ঘুরে দেখতে পারি এই ফিচারের মাধ্যমে। এই ফিচারটি ব্যবহার করতে গুগলের সার্চ বক্সে গিয়ে “Explore the galaxy” লিখে সার্চ দিতে হবে।
২) এক্সপ্লোর মার্স
এই ফিচারটি ব্যবহার করে আমরা অন্য একটি গ্রহ থেকে ঘুরে আসতে পারি। হ্যা, ঠিকই শুনেছেন, এই ফিচারটি আমাদের মার্সের সার্ফেস ঘুরে দেখার সুযোগ করে দেয়। এমনকি মার্সের বিভিন্ন ল্যান্ডিং সাইট, জিওগ্রাফিকাল ডাটা এগুলোও আমরা দেখতে পারি। এই ফিচারটি ব্যবহার করতে গুগলের সার্চ বক্সে গিয়ে “Explore mars” লিখে দিতে হবে।
৩) নতুন ফন্ট খুঁজে বের করা
গুগলের সাহায্যে আমরা সহজেই বিভিন্ন ধরনের নতুন নতুন ফন্টের সন্ধান পাবো। আমরা টেক্সট কে ওই ফন্টে কেমন লাগবে দেখতে সেটাও দেখে নিতে পারবো। এই ফিচারটি ব্যবহার করতে গুগলের সার্চ বক্সে গিয়ে “Google fonts” লিখে সার্চ দিতে হবে।
৪) টাইমার সেট করা
গুগলের সার্চ বক্সে গিয়ে “Set a timer” লিখে সার্চ করলেই, টাইমার সেট করার অপশন চলে আসবে। টাইমারের সাথে স্টপ ওয়াচ ব্যবহার করারও অপশন রয়েছে। টাইমার সেট করতে এখন আর আমাদের অন্য কোন ডিভাইস এর সাহায্য নিতে হবে না, গুগলই তার জন্য যথেষ্ট।
৫) ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা
গুগলের সার্চ বক্সে “Calculator” লিখে সার্চ দিলেই আমরা প্রয়োজনীয় ক্যালকুলেশন করার জন্য একটি ক্যালকুলেটর চলে আসবে। ছোট খাটো ক্যালকুলেশন থেকে শুরু করে বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশনের রেজাল্টও এটার সাহায্যে বের করা সম্ভব।
বি:দ্র: আগামীকাল আরো পাঁচটি ফিচার নিয়ে আসবো আপনাদের জন্য।

No comments