সেরা ১০টি ভিডিও এডিটিং সফটওয়্যার

  


সেরা ১০টি ভিডিও এডিটিং সফটওয়্যার

আপনি যদি কম্পিউটারের জন্য সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার খুঁজে থাকেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। অনলাইনে ইউটিউব , টিকটক ও ফেসবুকের মধ্যে আমরা সবথেকে বেশি ভিডিও Watch করে থাকি। ফলে ইউটিউব,ফেসবুক,টিকটক এর মতো বিভিন্ন প্লাটফর্মে অনেকেই অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করেছেন। আগামী দিনে এর সংখ্যা আরও বাড়তে থাকবে।
**তবে এই প্লাটফর্ম গুলোতে ভিডিও আপলোড করার আগে সেটি এডিট করার প্রয়োজন পড়ে। তাই কনটেন্ট ক্রিয়েট করতে Camera, ল্যাপটপের সঙ্গে একটি ভালো ভিডিও বানানোর সফটওয়্যার এরও দরকার হয়। কেননা ইউটিউবে প্রফেশনাল ভিডিও আপলোড করার জন্য আপনাকে একটা ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে। **
বর্তমানে প্রচুর সংখ্যক ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে। ফলে আপনি যদি আপনার কাজের জন্য পার্ফেক্ট ভিডিও এডিটিং সফটওয়্যার খুঁজতে যান, তাহলে আপনি এতো সব সফটওয়্যারের মাঝে হারিয়ে যেতে পারেন। তাই আজকের পোস্টে আমি আপনাদের জন্য সেরা ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর একটি তালিকা তুলে ধরার চেস্ট করেছি।

Adobe Premiere Pro

Adobe Premiere Pro CC একটি অসাধারণ ভিডিও এডিটিং সফটওয়্যার। বর্তমানে এটি অন্যতম একটি জনপ্রিয় ভিডিও এডিটর সফটওয়্যার।এই সফটওয়্যারের মাধ্যমে আপনি উন্নত থেকে আরও উন্নতমানের ভিডিও সম্পাদনা করতে পারবেন।
আপনি জেনে অবাক হবেন যে, সিএনএন বা বিবিসি এর মতো নিউজ প্রতিষ্ঠান তাদের প্রত্যাহিক কাজে অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকে।এক কথায় বলা যায় প্রোফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যারে যে ধরনের টুলস থাকা দরকার তার সবই এতে প্যাক করা হয়েছে।

Adobe Premiere Elements

অ্যাডোবের আরেকটি জনপ্রিয় ভিডিও এডিটর হলো Adobe Premiere Elements। অ্যাডোব মূলত নতুনদের উপর ফোকাস করেই এটি তৈরি করেছে। এই সফটওয়্যারটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ খুব সহজেই ভিডিও তৈরি করতে পারে কোনরকম টেকনিক্যাল জ্ঞান ছাড়াই।
সফটওয়্যারটিতে রয়েছে চমৎকার সব ফিচার যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই প্রোফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন।অ্যাডোবের অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটিও পেইড। তাই সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আপনাকে এটি ৯৯.৯৯$ ডলার দিয়ে পারচেজ করতে হবে

CyberLink PowerDirector

আরেকটি শক্তিশালী ভিডিও এডিটর হলো সাইবারলিং এর তৈরি PowerDirector। সফটওয়্যারটির সিম্পল ইউজার ইন্টারফেস থাকায় আপনি নতুন হোন বা প্রোফেশনাল, খুব সহজেই প্রোফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন।এটি একটি পেইড সফটওয়্যার। তাই এটি ব্যবহার করতে চাইলে আপনাকে ৭৯.৯৯$ ডলার দিয়ে পারচেজ করতে হবে।

Vegas Pro

ম্যাজিক্স সফটওয়্যারের অধীনে থাকা Vegas Pro খুবই শক্তিশালী একটি ভিডিও এডিটর। এটি দিয়ে যে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা সম্ভব তা বলার অপেক্ষা রাখে না।প্রোফেশনাল মানের এডিটিংয়ের জন্য প্রায় সব ফিচারই প্যাক করা হয়েছে এই পেইড সফটওয়্যারটিতে।

Final Cut Pro

আরেকটি শক্তিশালী ভিডিও এডিটর হলো Final Cut Pro। ম্যাক্রোমিডিয়ার তৈরি এই সফটওয়্যারটি বর্তমানে অ্যাপেল ইনকরর্পোরেটের অধীনস্থ।প্রোফেশনাল মানের এডিটিংয়ের জন্য প্রায় সব ফিচারই এতে প্যাক করা হয়েছে। আপনি যদি একজন ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এই পেইড সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

Camtasia Studio

আপনি যদি টিউটোরিয়াল টাইপের ভিডিও বানাতে আগ্রহী হয়ে থাকেন তবে Camtasia Studio ব্যবহার করা আপনার জন্য আব্যশিক। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও এডিটর। সফটওয়্যারটিতে প্রয়োজনীয় সকল ফিচারসই প্যাক করা হয়েছে। এই পেইড সফটওয়্যারটি বিশ্বব্যাপি ২৪ মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে থাকে।

OpenShot

OpneShot এমন একটি opne shot editing software যেটা আপনারা খুব সহজে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না। যত গুলো ফ্রি সফটওয়্যার রয়েছে ভিডিও এডিট করার জন্য তার মধ্য এটাই বেস্ট বলে প্রমাণীত হয়েছে।

Corel VideoStudio Ultimate

লিস্টে থাকা আরেকটি শক্তিশালী ভিডিও এডিটর হলো এই Corel VideoStudio। এই সফটওয়্যারটি অনেকটা অ্যাডব প্রিমিয়ার ইলিমেন্ট এর মতো নতুনদের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে।এটি একটি পেইড সফটওয়্যার। তাই এটি ব্যবহার করতে চাইলে আপনাকে ৮৯.৯৯$ ডলার দিয়ে পারচেজ করতে হবে।

Filmora

ওয়ান্ডারশেয়ারের তৈরি Filmora বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় ভিডিও এডিটর। পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করার জন্য এটি খুবই উপযোগী একটি ভিডিও এডিটর।সফটওয়্যারটি ব্যবহারের জন্য আপনাকে কোন প্রোফেশনাল ভিডিও এডিটিং কোর্স করতে হবে না। কেননা এটি ব্যবহার করা অনেক সহজ।যেহেতু এটি পেইড সফটওয়্যার তাই এটি ব্যবহার করতে চাইলে আপনাকে ৫৯.৯৯$ ডলার দিয়ে পারচেজ করতে হবে, যা এর পারর্ফমেন্সের তুলনায় কিছই না।

Pinnacle Studio

Pinnacle Studio হলো প্রো-লেভেলের কাছাকাছি একটি ভিডিও এডিটর সফটওয়্যার। এটি নতুনদের জন্য খুবই উপযোগী একটি সফটওয়্যার।ফিল্মোরা এর মতো এটিও ব্যবহার করা অনেক সহজ। সফটওয়্যারটিতে সহজে ব্যবহারযোগ্য ইউজার ইন্টারফেসের পাশাপাশি রয়েছে সকল প্রয়োজনীয় ফিচারস।এই পেইড সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আপনাকে এটি ৭৯.৯৫$ ডলার দিয়ে পারচেজ করতে হবে।

No comments

Powered by Blogger.