অটো রিফ্রেশার ব্যবহার করে

  



Collected (fiverr help Bangladesh)

একজন এক্সপার্ট বা ফাইভারে ১০/২০ টা অর্ডার শেষ করছেন, এমন কাউকে জিজ্ঞেস করেন, ভাই ফাইভারে অর্ডার পাইনা, কি করবো?
খুব সহজে বলে দেন, ২৪ ঘন্টা একটিভ থাকেন আর বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, আর না হলে কারো কাছ থেকে অর্ডার নেন, ব্যস হয়ে যাবে ?
চলেন তার পেছনের সত্যতা যাচাই করি, কতটুকু ঠিক কথাগুলো আর আদো ঠিক কি না?
যারা বলেন ২৪ ঘন্টা ফাইভারে একটিভ থাকেন তাদের পরামর্শ টা নিয়ে আপনি বসে গেছেন, খাওয়া, দাওয়া , নাওয়া বাদ দিয়ে একটিভ থাকার জন্য।
খএকবার ভাবুন তো, একজন নরমাল মানুষের পক্ষে ২৪ ঘন্টা বা ২০+ ঘন্টা একটিভ থাকা সম্ভব ,
হ্যা সম্ভব , সারারাত না ঘুমিয়ে অথবা দরবেশ বাবার পরামর্শে অটো রিফ্রেশার ব্যবহার করে।
হৃদয় ভাই,
কি বলেন টপ রেটেড সেলার রা ও অটো রিফ্রেশার ব্যবহার করে, শুধু আমার উপরেই , আমার বেলাই । হ্যা ভাই, ফাইভার যখন বুঝতে পারবে আপনি ম্যানুয়ালি না অটোমেটিক কিছু ব্যবহার করছেন তখন দেখবেন , ২ দুগুনে ৪ আপনার আই ডি পগারপার।
মুখস্থ বিদ্যা বলছিনা , রিসার্চ , ফোরামের সাথে কথা বলে, আর সার্চ ইঞ্জিনের এলগরিদম বিষয়ে লেখাপড়া করেই বলছি?
বলে রাখি,
আমরা মানুষ , দিনশেষে আমাদের সীমাবদ্দ্বতা আছে , আমরা ১৪-১৫ ঘন্টা হয়তো, (খুব কম মানুষের পক্ষে সম্ভব) অনলাইন বা কম্পিউটার এর সামনে বসে থাকতে পারি , ৮-১০ ঘন্টা ন্যাটারাল আপনি তার চেয়ে বেশি অনলাইন থাকতে পারেন না ভাই, না পারেন না।
ফ্রিলান্সিং করে যতটুকু জেনেছি, ঠিক জায়গায় প্যারেক মারুন আজেবাজে জায়গায় না, আজ জব আছে , বিদেশ যাওয়ার অফার আছে , অহংকার না এচিভম্যান্ট।
কি করা উচিতঃ
স্বাস্থসম্মত ও প্রফুল্ল মনে যতটুকু কম্পিউটার এর সামনে বসা যায় বসেন , ৬/৭/৮ যাই হোক, আর বাকি সময় ফাইভার কে পকেটে নিয়ে ঘুরুন , ফোনে ফাইভার ইন্সটল রাখেন , নোটিফিকেশন অন রাখেন , টেক্সট আসলে এম্নিই রিপ্লে করতে পারবেন । যদি স্কিলড হোন আশা রাখেন কাজ আসবেই , গিগ যদি ভালো করে দিতে পারেন সামনে আসবেই।
বিঃদ্রঃ বায়ার আসার নির্দিষ্ট কোন সময় নাই, আপনি আপনার রুটীন সাজিয়ে নেন , ১০-১২ ঘন্টা ফাইভারে দিব( যেকোন ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে দিব। আর কিছু লাগবে না।
রেফারেন্সঃ
"If you never sleep, you'll go crazy. If you use an auto refresher, you'll more than likely get banned from Fiverr because this is against the terms of service."
আচ্ছা অনলাইনে থাকা নিয়ে ৫ টা টিপ্স বলে দেইঃ
১। যখন কম্পিউটারের সামনে বসে থাকবেন , একপাশে ফাইভার ট্যাব ওপেন রাখেন , ৪-৫ মিনিট পর অন্য যেকোন জায়গায় ক্লিক করেন , Message, home, gig, buyer request যেকোন জায়গায় করেন তাও ক্লিক করেন।
২। বায়ার রিকোয়েস্ট দেখুন , কিছু পাগল মানুষের মজার বায়ার রিকোয়েস্ট পরবেন , হাসবেন আর বলবেন , আমি রিকোয়েস্ট দিবোনা "have a relax, see you not for mind"
৩। আমরা হাটতে হাটতে ফেইসবুক ব্যবহার করি , ফোন টা হাত থেকে বের করলেই ফেইসবুক এপ্স এ ডুকি এখন থেকে F তে Facebook না পাশা পাশি F তে Fiverr হবে ।
৪। একটা সুন্দর ফ্রেম সাজাইয়া রাখি , নোটপ্যাডে তারপর বায়ার রিকোয়েস্ট যদি মন মতো হয় ওই ফ্রেম টাকে নিজের মতো গুছাইয়া লিখে সেন্ড করি , শুধু যে পিসি থেকে একটিভ থাকতে হবে এমন কোন সংবিধান নেই, ফোন থেকে ও পারা যায়।
৫। আল্লাহ এর উপর বিশ্বাস রাখুন , উনি আপনার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন , আপনাকে শুধু পরিশ্রম করে উনাকে জানাতে হবে যে আপনি আপনার রিজিক এর সন্ধান করছেন বাকিটা উনি ই দেখবেন।
দাড়ান,
এখন আসবেন কিছু ভাইয়েরা যারা অটো রিফ্রেশার ব্যবহার করে আসছেন দিনের পর দিন এবং অনেক ভালো ইনকাম করছেন ভালো অনেক ভালো , আমি শুধু আমার পয়েন্ট অফ ভিউ এক্সপ্লেইন করলাম , ভাই ফাইভার হলো , নিজের রাজ্যের একমাত্র রাজা, সে ভ্যান করার সময় , টপ রেটেড, লেভেল দেখেনা , সো আমরা আমাদের ভালো টা অবশ্যই বুঝি। শুধু চোখ বুঝে ভাবুন আপনার ২ বছরের তিলে তিলে গড়ে তোলা আইডি টা উপর লাল বাতি জ্বলে গেছে কি করবেন?
আর হ্যা আর কিছু ভাইদের বলছি ৩ সেকেন্ডে যে কপি পেস্ট করে নিচে নিজের নাম বসিয়ে দেন , আপনাদের জন্য ও কিন্তু মানুষ জানছে , চালিয়ে যান , আপনারাই দুই দিন পর নিজেকে বলবেন ফাইভার এক্সপার্ট , ইনকাম গ্যারান্টি।
আগামী শুক্রবার বলে দিব, কিভাবে কোথায় সঠিক পেরেক টা মারবেন , গিগ মার্কেটিং টিপস। ততদিন ভালো থাকুন, ভালোবাসুন যেভাবে ভালোবাসছেন আপনাদের রিকোয়েস্ট আর ভালোবাসা বার বার এখানে নিয়ে আসে।
ধন্যবাদ

No comments

Powered by Blogger.