ফাইবার কি ?



ফাইবার কি ?

ফাইভার হল একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস। যেখানে একজন দক্ষ এবং চৌকস ফ্রিল্যান্সার তার দক্ষতা অনুযায়ী গিগ তৈরি করেন। কাস্টমারদেরও অভাব নেই , তারাও ভিড় জমান। মূলত কাস্টমাররা তাদের প্রয়োজনীয় গিগটি বায়ারদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য আসেন।
মূলত আপনার অর্জনকৃত জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে টাকা আয় করার যে সমস্ত প্লাটফর্ম রয়েছে , সেগুলোর মধ্যে থেকে ফাইবার অন্যতম।
তাছাড়াও জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে থেকে ফাইবার কে একটি জনপ্রিয় জায়গায় রাখা হয় , কারণ এখানে প্রতিদিন কয়েক মিলিয়ন ইউনিক ভিজিটরদের আগমন ঘটে।
ফাইবার কে ৫ ডলারের মার্কেটপ্লেস ও বলা হয়ে থাকে। মাত্র ৫ ডলারের জব তাও আবার অনলাইনে !!! আরে ভাই একজন রিকশাওয়ালার প্রতি দিনের ইনকাম তো এর চেয়ে বেশি , কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে , দক্ষ সার্ভিস সেলারদের জন্য নিয়মিত হাজার ডলার উপার্জন খুব স্বাভাবিক একটা বিষয়।
ফাইভারে সাধারণত অনেক ধরনের কাজ থাকে যেমন : গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইনিং , ডিজিটাল মার্কেটিং , SEO অপটিমাইজেশন , প্রোগামিং , ভিডিও ইডিটিং এর মতো বেশ কিছু কাজ। আপনি যে বিষয়ে দক্ষ সেটা নিয়েই শুরু করে দিতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।

কিভাবে ফাইবারে একাউন্ট ক্রিয়েট করবেন ?

ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে গেলে দক্ষতার পাশাপাশি আপনার একটা পার্সোনাল একাউন্ট থাকাটাও জরুরি। এখন প্রশ্ন হল একাউন্ট
ক্রিয়েট করবেন কিভাবে ?
আপনার জি-মেইল আইডি দিয়ে খুব সহজেই ফাইবার এ জয়েন হতে পারেন। জয়েন হওয়ার পরে যে প্রোফাইল টি ক্রিয়েট হবে তাতে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফুল ফিল করবেন। তবেই বায়ার আপনার একাউন্ট দেখে সন্তুষ্ট হবেন এবং আপনার কাজ পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।

ফাইবার গিগ কি ?

ফাইবার গিগ হল ফাইবার মার্কেটপ্লেসে আপনার অফার করা একটি সার্ভিস এর নাম। অন্যভাবে যদি বলি তবে ফাইবার হল একটি বাজার আপনার ফাইবার একাউন্ট হল একটা স্টল বা দোকান আর গিল হল আপনার দোকানের পন্য অথ্যাৎ একজন ফ্রিল্যান্সার এর পন্য হল গিগ।
আপনি কি ধরনের কাজ পারেন অথ্যাৎ যে কাজে আপনার দক্ষতা বেশি তার উপর নির্ভর করে আপনি আপনার গিগ সাজাতে পারেন। মনে রাখবেন একটা ভালো গিগ আপনার ভাগ্য বদলে দিতে পারে।
প্রতিটি গিগ ৫ ডলার থেকে শুরু করে হাজার ডলার পর্যন্ত হতে পারে। তাই গিগকে আকর্ষণীয় করে উপস্থাপন করাটা জরুরি।

ফাইবারে গিগ কিভাবে তৈরি করব ?

এতক্ষণ তো জানলাম ফাইবার গিগ কি ? এখন আমরা জানব এই ফাইবার গিগ কিভাবে তৈরি করব ?
ফাইবারে গিগ তৈরি একদম সিম্পল।গিগ তৈরি করার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আসলে আমরা অনেকেই জানি যে , টাইটেল হচ্ছে গিগের মুল অংশ। আর এটা একজন বায়ারের কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি টাইটেল না ব্যবহার করেন তাহলে বায়ার আপনার গিগ খুঁজে পাবেনা। আর আপনাকে এমন একটি টাইটেল ব্যবহার করতে হবে যেনো টাইটেলটা দেখেই ভিজিটর আপনার গিগ ভিজিট করে দেখে।
তার পরের বিষয় নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো গিগে আপনি আপনার সেরা ৮-১০টি ডিজাইন দিয়ে গিগ তৈরী করবেন। এক্ষেত্রে আপনাকে ভালো মানের গিগ তৈরি করা শিখতে হবে। সেজন্য আপনি ভালো রকমের ডিজাইনারের প্রোফাইল ঘুরে দেখতে পারেন।

ফাইবার গিগ মার্কেটিং কীভাবে করব ?

আমরা সবাই জানি বর্তমান সময়ে ফাইভার মার্কেটপ্লেসে কম্পিটিশন কতটা বেড়ে গেছে। একই সার্ভিসের উপর অনেক অনেক সেলার রয়েছে এবং ভুরি ভুরি গিগ পোষ্ট করা আছে। কিন্তু বায়াররা এসব গিগ এর মধ্য থেকেই ভালো গিগ গুলো অর্ডার করে তাদের কাজ বুঝে নেবে এবং অবশ্যই এক্ষেত্রে বায়ার নির্দিষ্ট কাজের সার্চ দিয়ে র্যাংকে উপরে থাকা গিগ প্রথমে বেছে নেবে সুতরাং বুঝতেই পারছেন গিগ র্যাংক করানো কতটা জরুরী। গিগ র্যাংক করতে পারলে আপনি অনেক বেশি ইম্প্রেশন, ভিউ, ক্লিক পাবেন এবং এতে করে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক গুনে বেড়ে যাবে।

No comments

Powered by Blogger.