ফাইবারে কিভাবে একাউন্ট ক্রিয়েট করতে হয়?

  


আজকে আমরা জানব যে, ফাইবারে কিভাবে একাউন্ট ক্রিয়েট করতে হয়??? আচ্ছা আমরা কি জানি ফাইবারে একাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের কি কি প্রয়োজন???

ফাইবারে একাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম লাগে ই-মেইল আইডি , তারপর দরকার হয় একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড। ই-মেইল টা অবশ্যই একটি ফ্রেশ ই-মেইল হতে হবে যেটা দিয়ে ফাইবারে এর আগে কখনই কোন একাউন্ট ক্রিয়েট করা হয় নি। আর আপনারা যে ব্র্যান্ড নেম চুজ করেছেন সেটাই হবে আপনাদের ইউজার নেম। সর্বশেষে পাসওয়ার্ড টা দিয়ে দিবেন যেটা অবশ্যই ৮ ডিজিটের হতে হবে। আপনি চাইলে আপনার নামের সাথে কিছু নাম্বার এড করে ৮ ডিজিটের পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারেন। এরপর জয়েন অপশনে ক্লিক করবেন। আরেকটা কথা ফাইবারে একাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ই-মেইল আইডি টি ইউজ করবেন সেটা যেন অবশ্যই লগ ইন করা থাকে। কেননা মেইল ভেরিফিকেশন মেসেজ এর মাধ্যমেই আপনি আপনার একাউন্টকে এক্টিভেট করতে পারবেন।
এখন বলতে চাই Account Full Fill Setup এর বিষয়টা নিয়ে। প্রোফাইল সেটআপ এর উপরই আপনার কাজ পাওয়ার সম্ভবনা নির্ভর করে। প্রোফাইল সেটআপ করার জন্য ৮ টি বিষয়কে মাথায় রেখে কাজ করতে হবে।
Photo
Personal নামে ফাইবার একাউন্ট টি ক্রিয়েট করা হলে আপনি আপনার নিজের ছবি ব্যবহার করবেন। আপনি চাইলে আপনার সেলফি ফটো অথবা গুড লুকিং ফটো ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার হাস্যজ্জ্বল ছবি ব্যবহার করতে পারেন যেন আপনাকে দেখে একজন ফ্রিল্যান্সার মনে হয়। কারণ ফাইবার আপনার হাস্যজ্জ্বল ছবিকে রিকমেন্ট করে। পাসপোর্ট সাইজের কোন ছবি ব্যবহার করা যাবে না। কারণ পাসপোর্ট সাইজের ছবিগুলোতে ব্র্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে যেটা ফাইবার রিকমেন্ট করে না। আর যদি আপনি ব্র্যান্ড নেম ইউজার হন তাহলে নিজের ছবি ব্যবহার না করে ব্র্যান্ড নেম রিলেটেড লগো ইউজ করবেন। আপনি যদি আমার মতো একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে লগো ডিজাইনটা নিজেই করে নিবেন। আর খেয়াল রাখবেন লগো ডিজাইনটা যেন ইউনিক হয়। আপনার ফাইবারের প্রোফাইল পিক এর সাইজটি অবশ্যই W-682px , H-459pxহতে হবে।
Title
ফাইবার মার্কেটপ্লেসে আপনি যে সেক্টরে কাজ করেন সেটাকে নিয়ে একটি ছোট সারমর্ম লিখে দিবেন। ঐ যে আমরা ফেসবুকে যেমন বায়ো এড করি ঠিক তেমনই ফাইবারে টাইটেল এড করতে হয়।
Description
এটি খুবই গূরুত্বপূর্ণ একটি ধাপ। Description Box এ সর্বপ্রথম নিজের সম্পর্কে ডিটেইলসে কিছু লিখবেন। এরপর আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটা তুলে ধরবেন। সবশেষে আপনি আপনার স্পেশালিটি এড করবেন।
Language
By default English ই থাকবে আপনি শুধুমাত্র Language Level টা Fluent এড করবেন।
Add Social Media Accounts
Social Media Account গুলো এড করে নিবেন। গুগল একাউন্ট দিয়েই শুরু করবেন In Future এ বাদ বাকি একাউন্ট গুলো এড করে ফেলবেন।
Skills
আপনি যেসকল বিষয়ে দক্ষ সেগুলো এড করে দিবেন ।
Education
Country Name Select করার পর College/ University Name Add করবেন। এছাড়াও আরও কিছু এড করার থাকলে করবেন।
আরও কিছু তথ্য
Settings এর Account এ গিয়ে ফুল নেম টি অবশ্যই এনআইডি/ জন্মসনদ এর নাম অনুযায়ী লিখবেন। নাম্বার ভেরিফিকেশনের যে ব্যাপার টা ঐটার উপর তো বিজয় ভাইয়া ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ। Notification এর সবগুলো চেক-মার্কই দিয়ে রাখবেন। আর সবশেষে Balance এ গিয়ে আপনি আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন।

No comments

Powered by Blogger.