জ্ঞান ভালো না বুদ্ধি ভাল?

  


জ্ঞান ভালো না বুদ্ধি ভাল?

সাধারণ মানুষের মুখে অনেক সময় বলতে শোনা যায় - তার মাথায় ঘিলু বলতে কিছু নেই। যারা একটু আধুনিক তারা বলেন– তার মাথায় জ্ঞান-বুদ্ধি বলতে কিছু নেই। কবি সাহিত্যিকেরা বলেন,‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই বাক্য থেকে জ্ঞান আর বুদ্ধির মাঝে পার্থক্যটা আসলে কী, তা না বুঝলেও এটা বোঝা যায়, জ্ঞান আর বুদ্ধি’র মধ্যে পার্থক্য যে আছে তা নিশ্চিত।
জ্ঞান ও বুদ্ধিকে একই শব্দ মনে করে একত্রে গুলিয়ে ফেলেন এমন লোকের সংখ্যা আমাদের সমাজে নেহায়েত কম নয়। একেবারে নিরক্ষর মানুষও পরিবার বা সমাজে চলতে বা চালাতে যে স্বাভাবিক বুদ্ধি লাগে তা জানে। এই বুদ্ধিমত্তা আসে বংশানুক্রমিকভাবে । বুদ্ধিমত্তা যখন জীবনের অভিজ্ঞতার সঙ্গে সংমিশ্রত হয়, তখন তা জ্ঞানের জন্ম দেয়।
জ্ঞান মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ নিয়ামত যা অন্য প্রাণী থেকে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। জ্ঞানীরা বলেন এটা যত বণ্টন করা যায়, তত বাড়ে। চুরি হয় না, কেউ ছিনতাই করতেও পারে না, ছেড়ে যায় না কখনও, মৃত্যু পর্যন্ত এটা সঙ্গী থাকে।
বুদ্ধিমান ব্যক্তি কোনো ঘটনা খুব তাড়াতাড়ি বুঝতে পারে বা সহজেই কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি সেই একই ঘটনার বিভিন্ন দিক দেখতে পারেন, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। জীবনে চলতে জ্ঞান এবং প্রজ্ঞা উভয়েই প্রয়োজন। যাদের মধ্যে দুটিই আছে তারাই সেরা মানুষ হয়, মরার পরেও মানুষের মনে বেচেঁ থাকে।

No comments

Powered by Blogger.