Tumblr

  




প্রিয় ভাইবোনেরা, আপনারা কি জানেন ফেইসবুক, ইনস্টাগ্রাম,টুইটারের মতো আরো একটি জনপ্রিয় মাধ্যম টাম্বলার । টাম্বলার হলো একটি মাইক্রোব্লগিং এবং সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট । যেটি ডেভিড কার্প ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন । এই মাধ্যমটি ২০১৩ সাল থেকে ইয়াহুর মালিকানাধীন।

অনেকে হয়তো এই মাধ্যমের নামও জানেন না। তাই আজকের পোস্টটা আপনাদের জন্য। কেউ মিস করবেন না। তাই আমরা জেনে নেব What is Tumblr in Bengali - টুম্বলার কি?,কিভাবে এখানে article পাবলিশ করতে হয়। Tumblr পোস্ট লেখার জন্য কোন কোন সুবিধে পাওয়া যায়।
আমরা অনেকেই দেখে থাকি যে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় Article publish হয়ে থাকে এবং আমরা এই পোস্ট গুলি পড়েও থাকি বিভিন্ন ধরনের info দেওয়া থাকে। যেমন Facebook Instant Articles যেখানে অনেক বড় বড় পোস্ট পাবলিশ হয়ে থাকে।
ঠিক সেরকম Tumblr এর ক্ষেত্রেও এই পেজ বানিয়ে Long Article publish করতে পারেন। এখানে পোস্ট Text ফরম্যাটের সাথে সাথে আরও অনেক feature দেওয়া থাকে। যেটির সাহায্যে পেজ টি আরও অনেক আকর্ষণীয় বানাতে পারেন।
⚠️আমরা দেখে নেব কিভাবে আপনি টুম্বলার এ নিজের পেজ বানাবেন। কিভাবে Edit করবেন,সমস্থ কিছু তথ্য দেব আপনাদের এই পোস্ট টিতে।
✅What Is Tumblr in Bengali- টুম্বলার কি ?
tumblr একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে পেজ বানিয়ে ব্লগ পোস্ট করতে পারেন। এখানে text Articles পোস্ট করার পাশাপাশি Video, Audio, Image, Link share করতে পারেন।
এখানে আপনি সম্পূর্ণ Free তে Blog বা Page বানিয়ে Article Post করে ভালো Visitor নিয়ে আসতে পারেন। এখানের Visitor কে আপনি আপনার যেকোন প্লাটফর্মে নিয়ে যেতে পারেন। ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে বা অন্যান্য কোন প্লাটফর্মে।
✅Tumblr Account কিভাবে বানাব ?
টুম্বলার একাউন্ট বানানো খুব সহজ যেখানে আপনার ইমেইল Id ও মোবাইল নম্বর দিয়ে একাউন্ট বানাতে হবে। Tumblr Account বানানোর জন্য নিচে তার Step by Step পদ্ধতি দেওয়া রয়েছে।
Tumblr ফ্রি তে ব্লগ বানানোর জন্য সবার প্রথমে Tumblr.Com এর ওয়েবসাইট চলে আসতে হবে ।
প্রথমে Get Started ক্লিক করতে হবে তারপর Email id, Password ও blog নাম দিয়ে Sign Up ক্লিক করে next পেজ চলে আসতে হবে।
দ্বিতীয় পেজে আপনাকে আপনার বয়েসের সংখ্যা বসিয়ে Next করুন।
এই প্রক্রিয়া টি করার পর আপনাকে এখানে আপনার ব্লগের বিষয় অনুযায়ী ৫টি Topic বেছে নিয়ে Next করতে হবে ।
এই সমস্থ পদ্ধতি করার পর আপনার Blog টি তৈরি হয়ে যাবে।
✅জরুরি তথ্যঃ
tumblr Blog বানানো একটি খুব সহজ পদ্ধতি এখানে আপনার পোস্ট অনেক তাড়াতাড়ি rank হয়ে থাকে যেটি গুগলের মধ্যেও Rank হয়ে থাকে। আপনাকে একটি কথা মাথায় হবে tumblr এমন পোস্ট করা যাবে না যেটি Tumblr এর নিয়মের বাইরে।
সেক্ষেত্রে আপনার ব্লগ Block হতে পারে কারন এখানে আপনার ব্লগ একটি Third Party অনুযায়ী অনুমতি দিয়ে থাকে।
🌺আজ এতটুকুই রইল আপনাদের জন্য । আশা রাখি এর মধ্যেই অনেক কিছু জানতে পেরেছেন। 1 hour study কে ধন্যবাদ জানাতে ভুলবেন না, ওনাদের কারনেই আপনাদের জন্য এই কাজ করার সুযোগ হয়েছে। 🌺

No comments

Powered by Blogger.